লোড হচ্ছে...
ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ফতুল্লার সাইনবোর্ড এলাকার ওই মাদরাসায় আগুন লাগার পর ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকার বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তবে কোনো শিক্ষার্থীর শরীরে দৃশ্যমান দগ্ধ হওয়ার চিহ্ন বা বার্ন ইনজুরি পাওয়া যায়নি। বিষাক্ত ধোঁয়া শ্বাসের সাথে গ্রহণ করায় তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
৪ দিন আগে

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, হাসপাতালে আসা ৪৮ জনের মধ্যে আশঙ্কাজনক তিনজনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।
৪ দিন আগে

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, বনানীর একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে এক ফিলিপাইনি নারী আমাদের এখানে এসেছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। তার শরীরে ৬৩ শতাংশ দগ্ধ ছিল।
১২ দিন আগে

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ‘ভাটারা নতুন বাজার এলাকা থেকে মোছা: রোজিনা আক্তার আবিদা নামে এক নারী এসিডে দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছেন তার শরীরে ২০ শতাংশ দগ্ধ হয়েছেন। আমরা তাকে জাতীয় বার্নে ভর্তি দিয়েছি।’
১৮ দিন আগে

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো: নাসির উদ্দিন জানান, গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে এক চীনা নাগরিক ও এক বাংলাদেশী রোগীকে আশঙ্কাজনক অবস্থায় ইনস্টিটিউটে আনা হয়। তাদের মধ্যে চীনা নাগরিকের শরীরের ৪০ শতাংশ এবং বাংলাদেশী নাগরিকের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। দুইজনকেই বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ বলেন, দগ্ধ পাঁচ শিশুর সবার অবস্থাই গুরুতর। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

গত ১৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে সূত্রাপুরের শ্যামবাজার এলাকার চামারটুলিতে পারিবারিক বিরোধের জেরে ইমন নিজের ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় ঘরে থাকা তার বাবা সিদ্দিকসহ পরিবারের পাঁচজন দগ্ধ হন।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, সূত্রাপুরের শ্যামবাজারে আগুনের ঘটনায় দগ্ধ হয়ে সিদ্দিকসহ পাঁচজনকে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিকের মৃত্যু হয়েছে। এর আগে তার ছেলে ইমনের মৃত্যু হয়।
২৫ সেপ্টেম্বর, ২০২৬


